কালিয়াচক এক নম্বর ব্লকের যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এবং যুব সভাপতি মহম্মদ সরিউল সেখ এর নেতৃত্বে আজ কালিয়াচক এক নম্বর ব্লকে তৃনমূলের একটি পার্টি অফিস উদ্বোধন করা হয়। জানা গিয়েছে এই ব্লকে তৃনমূলের কোন পার্টি অফিস ছিল না। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের সংগঠনের কাজ করার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, মালদা জেলার তৃনমূলের যুব সভাপতি অম্লান ভাদুরি। আজ এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃনমূলের যুব সভাপতি অম্লান ভাদুরি, সুজাপুর বিধান সভার চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী, মালদা জেলা তৃনমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট কাজল গোস্বামী, কালিয়াচক এক নম্বর ব্লকের নেতা মোজাহার হোসেন, সহ অন্যান্যরা। তৃনমূলের যুব সংগঠনকে আরও শক্তিশালী করতে কালিয়াচক নজরুল ভবনে একটি কর্মী সভাও করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৭০০ শো তৃনমূল কর্মী সমর্থক।
মালদা